দৌলতপুরে কালিগঙ্গা নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা বিতরণ
- প্রকাশ : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে কালিগঙ্গা নদীর ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় গঠিত ‘আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন’-এর উদ্যোগে দেশের অন্যান্য অঞ্চলের মতো এই এলাকার অসহায় মানুষের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির। তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপুসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারগুলোর হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়ার সময় স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
















