ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে জন্মাষ্টমী উৎসবে এমপি জিন্নাহ কবীর: সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই এ দেশের সমান নাগরিক

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪১ বার পাঠিত

​মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে এবং উৎসব পালন করছে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ এবং এ দেশের সমান নাগরিক। সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার বা নির্যাতন বরদাশত করা হবে না; এ ধরনের অপরাধে জড়ালে কঠোর হস্তে দমন করা হবে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময় তিনি দৌলতপুর উপজেলার কালিমন্দির নাটমন্দির ও হরিসভা বেদান্ত মঠের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

​এর আগে বিকেলে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর কেন্দ্রীয় নাটমন্দির ও হরিসভা বেদান্ত মঠে গিয়ে শেষ হয়। দৌলতপুর কেন্দ্রীয় কালিমন্দির নাটমন্দির পরিচালনা পরিষদ, হরিসভা বেদান্ত মঠ পরিচালনা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু মহাজোটের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের কর্মসূচি পালিত হয়।

​উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই র‌্যালিতে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ ও শিশু বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

​দৌলতপুর কেন্দ্রীয় কালিমন্দির নাটমন্দির পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার।

​এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান ও মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম এবং উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক শিউলি আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মানিকগঞ্জে জন্মাষ্টমী উৎসবে এমপি জিন্নাহ কবীর: সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই এ দেশের সমান নাগরিক

প্রকাশ : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬