পয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মানিক
- প্রকাশ : ০৪:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৯৫ বার পাঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (মানিক)।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই জনপ্রতিনিধি পয়লা ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনের পথচলায় এগিয়ে যেতে চান। স্থানীয়দের বিশ্বাস, আস্থা ও সমর্থনকেই তিনি তাঁর মূল অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে এক বার্তায় মোঃ মোশারফ হোসেন (মানিক) জানান, পয়লা ইউনিয়নের মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। অতীতের অভিজ্ঞতা ও ইউনিয়নবাসীর ভালোবাসা সাথে নিয়ে তিনি এলাকাকে আরও উন্নত ও সুসংগঠিত হিসেবে গড়ে তুলতে চান। সুন্দর ও সমৃদ্ধ পয়লা ইউনিয়ন গঠনে তিনি ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল নাগরিকের আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।















