ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, দৌলতপুরে এস.এ. জিন্নাহ কবিরের প্রচার সভায় নানা ঘোষণা

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৩৫ বার পাঠিত

স্টাফ রির্পোটার নান্নু মিয়া:

শনিবার (১৮ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ৩১ দফা প্রচারণা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এ. জিন্নাহ কবির।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য এবং মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ. জিন্নাহ কবির বলেছেন— “বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানে আমূল পরিবর্তন আসবে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।”

সভায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালুকনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক।

সঞ্চালনায় ছিলেন কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জল রবি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, দৌলতপুরে এস.এ. জিন্নাহ কবিরের প্রচার সভায় নানা ঘোষণা

প্রকাশ : ১০:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫