মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়)তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নিরলস প্রচারণায় এগিয়ে এস. এ. জিন্নাহ কবির
- প্রকাশ : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ২৪২ বার পাঠিত

নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানিকগঞ্জ-১ আসনে পৌঁছে দিতে নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য, জনপ্রিয় নেতা এস. এ. জিন্নাহ কবির।
দৌলতপুর, ঘিওর ও শিবালয়ের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দিনরাত ছুটে বেড়াচ্ছেন তিনি। কখনও কৃষকের মাঠে, কখনও দোকানপাটে কিংবা হাটবাজারে— মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ৩১ দফার তাৎপর্য তুলে ধরছেন। তার প্রচারণায় অংশ নিচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এস. এ. জিন্নাহ কবির বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আমি নিরন্তর কাজ করছি।”
দলীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামে গণসংযোগ, লিফলেট বিতরণ, আলোচনা সভা ও পথসভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির এই কর্মসূচি তুলে ধরছেন। তার প্রচারণা মানিকগঞ্জ-১ আসনে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এস. এ. জিন্নাহ কবিরের সংগঠনিক দক্ষতা, মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই তাকে আগামী নির্বাচনে একধাপ এগিয়ে রেখেছে।
মানিকগঞ্জ-১ আসনের জনসাধারণের আশা— তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের সংগ্রামে এস. এ. জিন্নাহ কবিরের নেতৃত্বেই আসবে নতুন পরিবর্তনের জোয়ার।





















