ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে অপপ্রচারের বিরুদ্ধে ধানের শীষ প্রার্থীর অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুর অভিযোগ দায়ের।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৮ বার পাঠিত

সোহাগ রানা, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু অভিযোগ করেছেন, শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন।

১১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, মাদ্রাসার অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ তার ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে নির্বাচনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছেন।

তিনি বলেন, তার দুই কর্মীকে ৫ লাখ টাকা সহ আটক করার ভুয়া খবর দিয়ে সমাজে নেতিবাচক ধারনা তৈরী করা হচ্ছে। প্রকৃত তথ্য অনুযায়ী, আটক রিয়াল ও পায়েল স্বতন্ত্র প্রার্থীর কর্মী হিসেবে মাদক কারবারের অভিযোগে যোদ্ধা বাহিনী কর্তৃক গ্রেফতার হন।

অধ্যাপক বাচ্চু আরও অভিযোগ করেছেন, নির্বাচনের প্রথম দিন থেকেই আবুল কালাম আজাদ জামায়াত ইসলামী’র মিটিংয়ে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তিনি বলেন, একজন সরকারি চাকুরিজীবী হয়ে বেতন ভাতা ভোগের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ বলেন, আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী এবং তারা কোনো দলের নয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, অভিযোগের বিষয়টি ইতোমধ্যে মাদ্রাসা বোর্ড ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও সুষ্ঠু থাকে।

অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার জন্য পর্যবেক্ষণ বাড়িয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে স্থানীয় কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে অপপ্রচারের বিরুদ্ধে ধানের শীষ প্রার্থীর অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুর অভিযোগ দায়ের।

প্রকাশ : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬