ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাদুল্লাপুরে ‘ছিনতাইকারী’ সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮০ বার পাঠিত

​নিজস্ব প্রতিনিধি 

​গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত শেষ রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা একটি মোটরসাইকেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে খোদ্দ মোজাহিদপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।

​সেহরির সময় এলাকায় ‘ডাকাত পড়েছে’ এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। পুকুরে পড়ে যাওয়া দুই ব্যক্তিকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা দলের অপর এক সদস্য অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে বিশেষজ্ঞ দলকে (পিবিআই বা সিআইডি) খবর দেওয়া হয়েছে। তারা এলে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য আলামত সংগ্রহের মাধ্যমে বিস্তারিত পরিচয় জানা যাবে।

​মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সাদুল্লাপুরে ‘ছিনতাইকারী’ সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশ : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬