ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মণিরামপুরে প্রথম প্রহরের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৬ বার পাঠিত

আবু রায়হান, মণিরামপুর (যশোর)

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সবাই নীরবতা পালন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক দোয়া পরিচালনা করেন। দোয়ায় ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মণিরামপুরে প্রথম প্রহরের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ : ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬