ভাষা শহীদের স্মরনে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মাননীয় প্রতি মন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
- প্রকাশ : ০৫:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭২ বার পাঠিত

মোঃ রাসেল হাওলাদার
বাগেরহাট জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রামপাল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সবাই নীরবতা পালন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বাগেরহাট ৩ (রামপাল মংলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী
ডক্টর ফরিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন। দোয়ায় ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।












