ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

শ্রীপুরে সরকারি আদেশ অমান্য করে ৩ স্কুলে পাঠদান: সাংবাদিকদের ওপর চড়াও হলেন প্রধান শিক্ষক

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৩ বার পাঠিত

সোহাগ রানা, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সরকারি নির্দেশনা ও উচ্চ আদালতের আদেশ অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার খবর সংগ্রহ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলার মোহাম্মদ আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে সরকারি ছুটির মধ্যেও নিয়মিত ক্লাস চলতে দেখা যায়।

‎সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে মোহাম্মদ আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মতিউর রহমান সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি উচ্চস্বরে ও উগ্র মেজাজে বলেন, “গার্ডিয়ানদের রিকোয়েস্টে স্কুল খোলা রেখেছি, আগামী ১৫ রমজান পর্যন্ত এভাবেই খোলা থাকবেই।” সরকারি বিধিবিধানের তোয়াক্কা না করে তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
‎একই দিনে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার অজুহাতে ক্লাস সচল রাখেন। তবে আলহাজ্ব মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহার ইসলাম জানান, তারা আজ থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন।
‎এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, সরকারি নিয়ম না মেনে প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে (এসএমসি) বিষয়টি জানানো হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
‎দেশের সর্বোচ্চ আদালত ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকদের এমন খামখেয়ালি এবং সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, অভিভাবকদের দোহাই দিয়ে সরকারি আদেশ লঙ্ঘন করা এবং সংবাদকর্মীদের সাথে অসদাচরণ করা আইনের প্রতি চরম অবজ্ঞার শামিল।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

শ্রীপুরে সরকারি আদেশ অমান্য করে ৩ স্কুলে পাঠদান: সাংবাদিকদের ওপর চড়াও হলেন প্রধান শিক্ষক

প্রকাশ : ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬