ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৭ বার পাঠিত

​নিজস্ব প্রতিবেদক

 প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। প্রধানমন্ত্রী সেখানে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

​অফিসের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত কার্যসূচি অনুযায়ী গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। এসময় তিনি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মোঃ মেহেদুল ইসলামসহ সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬