ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গাক চক্ষু হাসপাতালে মেডিকেল এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত: দক্ষ জনবল তৈরিতে গুরুত্বারোপ

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০১:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৭ বার পাঠিত

​এস এ অলক, স্টাফ রিপোর্টার

​দিনাজপুর গাক চক্ষু হাসপাতালের হল রুমে প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী এক ‘মেডিকেল এডুকেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূলত চোখের চিকিৎসার আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার, পরিচিতি এবং চোখের নানা রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাক চক্ষু হাসপাতালের উপদেষ্টা ডা. আল মোস্তাকিন অর্থি। তিনি চোখের চিকিৎসার বিভিন্ন উপকরণ ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন।

​বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত এ ধরনের শিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। এ ধরণের প্রোগ্রাম সচল থাকলে হাসপাতালের কর্মীরা রোগ নির্ণয় ও সেবার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠবেন। এর ফলে সাধারণ রোগীরা যেমন উন্নত সেবা পাবেন, তেমনি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও একটি প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে।

​মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল ম্যানেজার, সিনিয়র মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারবৃন্দ, ব্যবস্থাপক এবং কো-অর্ডিনেটরসহ অন্যান্য সহকর্মীবৃন্দ। চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে এ ধরণের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

গাক চক্ষু হাসপাতালে মেডিকেল এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত: দক্ষ জনবল তৈরিতে গুরুত্বারোপ

প্রকাশ : ০১:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬