ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রংপুরে প্রয়াত সাংবাদিকদের স্মরণে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১৮৯ বার পাঠিত

স্টাফ রিপোর্টার: এস এ অলক

দেশের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ ২০২৬) রংপুর নগরীর আহার হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মীর আনোয়ার আলী মিঠু,অনুষ্ঠান
সঞ্চালনা করেন রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য এবং সম্ভাব্য রংপুর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী জনাব কাওসার জামান বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ মহিলা কলেজ, রংপুর-এর প্রিন্সিপাল জনাব মোঃ আক্তারুজ্জামান সাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জেনিফা ইয়ামীম লিনা, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসন পরাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর-ই-রাব্বী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মাবুদ, দপ্তর সম্পাদক মোঃ তানভীর সোহেল এবং মানবাধিকার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য সেলিম মাহমুদ।
উপস্থিত ছিলেন সাংবাদিক সাকিব চৌধুরী, সুজা উদ্দিন সরকার সুয়েজ, আহসান হাবিব মিলন, ইকবাল হোসেন, সৈকত, সাইফুল ইসলাম, হাবীবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে দেশের প্রয়াত সাংবাদিকদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা পেশা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেই সাংবাদিকরা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। যারা এই মহান পেশায় থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করেছেন এবং আজ আমাদের মাঝে নেই, তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মরণ করা এবং তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।
সবশেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকল অতিথি ও সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

রংপুরে প্রয়াত সাংবাদিকদের স্মরণে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল।

প্রকাশ : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬