সাপাহার আম বাগানে পরিচয় বিহীন যুবকের মরদেহ উদ্ধার
- প্রকাশ : ১০:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১০২ বার পাঠিত

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ)
সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির মরাদো উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের জনৈক মনসুর আলীর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যার জন্য আম বাগানে গেলে, বাগানের ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানালে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখানো তাঁর কোনো পরিচয় সনাক্ত হয়নি, প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
জাহাঙ্গীর আলম মানিক সাপাহার নওগাঁ প্রতিনিধি মোবাইল নং ০১৭৪০৬২৭৭৪৮










