মণিরামপুরে বিরোধ থামাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু
- প্রকাশ : ০১:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১৫০ বার পাঠিত
আবু রায়হান, মণিরামপুর (যশোর)
যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই গন্ডগোল থামাতে গিয়ে নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় নেংগুড়াহাট বাজারে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধে জড়ানো তিনজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে আব্দুল হাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান। এ সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। প্রাথমিকভাবে জানা যায়, পড়ে গিয়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং পরে তার মৃত্যু হয়েছে বলে জানাজায়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় কয়েকজনের কথোপকথনে ভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে দাবি করা হয়, বিরোধে জড়িত এক ব্যক্তি ঘুষি মারলে আব্দুল হাই মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান।
ঘটনার পর খায়ের নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।



