ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাদক বিরোধিতার জেরে মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ৪৭০ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালকনগর বাজারে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. জালাল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১১টার সময় প্রকাশ্যে বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত জালাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এরই জেরে মঙ্গলবার সকালে তালকনগর বাজারে আবুল কালাম আজাদ ও ফজলুর রহমান শাহীনের নির্দেশে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এই হামলায় সরাসরি অংশ নেয়— মো. ইমরান মিয়া (৩৫), মো. জাহিদ হোসেন (২৫), মো. রাজীব হোসেন ও মো. আলামিন (২৬)। ঘটনার পেছনে ইন্ধনদাতা হিসেবে স্থানীয় মৃত শুকুর মেম্বারের ছেলে আবুল কালাম আজাদ (৫৫) এবং মৃত আলী রহমানের ছেলে ফজলুর রহমান শাহীনের নাম উঠে এসেছে।

গুরুতর আহত জালাল মিয়াকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

তালকনগর বাজার কমিটির সভাপতি ওমর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জালালের ওপর এই বর্বরোচিত হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এই বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বাজার কমিটি সূত্রে জানা গেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মাদক বিরোধিতার জেরে মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬