ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ আখ্যা: মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৯:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ৮৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

​বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। তিনি মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এ ধরনের মন্তব্য তার ব্যক্তিগত ও ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে। বাদীর আইনজীবীরা জানান, একজন সজ্জন রাজনীতিক ও সরকারের প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও নির্লজ্জ মিথ্যাচারে সিরাজগঞ্জসহ সারা দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে।

​এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কারো ধর্মীয় বিশ্বাস নিয়ে এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনজীবীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ আখ্যা: মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা

প্রকাশ : ০৯:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬