ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সরকারি দল আস্থাহীনতার পরিবেশ তৈরি করে সবকিছু শেষ করার অপকৌশল নিয়েছে: শফিকুর রহমান

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৩:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৯২ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সরকারি দল বিএনপি সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সংসদের অধিবেশন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি জানান, সরকারি দলের ওপর আস্থা হারিয়েই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

​সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির জন্য সরকারি ও বিরোধী উভয় দলের সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হলেও, বিরোধী পক্ষকে না জানিয়েই শুধু সরকারি দলের সদস্যরা মিলে চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছেন। পরবর্তীতে বিরোধী দলের আপত্তির মুখে কিছু বিষয় সংশোধন করা হলেও আলোচনার প্রক্রিয়ায় সুস্থ ধারার অভাব ছিল।

​তিনি উল্লেখ করেন, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনার জন্য ছুটির দিনেও সংসদ বসাতে বিরোধী দল রাজি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ ও নাগরিক নিরাপত্তার সঙ্গে জড়িত অনেক বিষয়কে আলোচনার তালিকায় না রেখে সেগুলোকে তামাদি বা ল্যাপস হওয়ার তালিকায় ফেলে দেওয়া হয়েছে। বিশেষ করে ‘জুলাই জাদুঘর বিল’-এ শেষ মুহূর্তে সরকারি দলের পক্ষ থেকে তিনটি সংশোধনী আনা এবং সে বিষয়ে বিরোধী পক্ষকে কোনো কিছু জানার সুযোগ না দেওয়াকে তিনি অনৈতিক বলে অভিহিত করেন।

​বিরোধীদলীয় নেতা বলেন, সংসদীয় নিয়ম অনুযায়ী নথিপত্র যথাযথ সময়ে সরবরাহের কথা থাকলেও, অধিবেশন শুরুর মাত্র এক ঘণ্টা আগে বিপুল পরিমাণ কাগজ সরবরাহ করা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রীও অনেক বিষয়ে অবগত ছিলেন না বলে তিনি দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন বিল ও পিএসসি বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে গিয়ে সরকার শুধু ক্ষমতা কুক্ষিগত করার মতো বিষয়গুলোই কেন সামনে আনছে।

​স্থানীয় সরকার বিল প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দল তাদের নির্বাচনী ইশতেহারে অনির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তারা সেই প্রতিশ্রুতির উল্টো পথে হাঁটছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি উল্লেখ করেন, সরকারের ভেতরের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যেই নির্বাচন নিয়ে নানা রহস্য বেরিয়ে আসছে। পর্দার আড়ালে নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে জাতিকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

​গণভোটের রায়কে উপেক্ষা করাকে গণতন্ত্রের অপমান হিসেবে অভিহিত করে ডা. শফিকুর রহমান ঘোষণা দেন যে, জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তারা বিন্দুমাত্র ছাড় দেবেন না। তিনি স্পষ্ট জানান, ল্যাপস হয়ে যাওয়া অধ্যাদেশগুলো পরবর্তী অধিবেশনে আনা হবে বলে সরকারি দলের দেওয়া প্রতিশ্রুতি তারা বিশ্বাস করেন না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদীয় লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিরোধী জোটের শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সরকারি দল আস্থাহীনতার পরিবেশ তৈরি করে সবকিছু শেষ করার অপকৌশল নিয়েছে: শফিকুর রহমান

প্রকাশ : ০৩:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬