নারী আসনের জট খুললো বিএনপি: চূড়ান্ত তালিকায় ৩৬ জনের নাম প্রকাশ
- প্রকাশ : ০১:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৬৫ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়ন পেলেন যারা: বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন এবং সানজিদা ইসলাম তুলি।
তালিকায় আরও রয়েছেন— সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
দলের ত্যাগী নেত্রী ও বিভিন্ন স্তরের সক্রিয় নারী সংগঠকদের সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে তারা সংসদের সংরক্ষিত আসনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন।





















