ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারের পাথালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: স্বৈরাচারের রাজনীতি চিরতরে শেষ—ডা. সালাউদ্দিন বাবু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পাঠিত

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, যারা মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি আর কখনো দেশের মাটিতে পা রাখতে পারবেন না এবং তার রাজনীতির কবর রচিত হয়েছে। চৌদ্দশ মানুষের এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশের মানুষ আর দেখতে চায় না; বরং দেশে ফিরলে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানোই এখন জনতার প্রাণের দাবি।

​রোববার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মইনউদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ গফুর মিয়া এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা। জনসভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​বিএনপির ৪৮ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, ১৯৭১-এর স্বাধীনতার পর আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। তখন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা বলতে কিছু ছিল না। সেই চরম ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে জনগণের হারানো অধিকার ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তার গতিশীল নেতৃত্বে দেশ নতুন রূপ লাভ করে এবং অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের ধারা সূচিত হয়। বিএনপি সবসময়ই জনগণের মৌলিক অধিকার ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে।

​জনসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২ নম্বর ওয়ার্ডে আব্দুল কালাম ও ৩ নম্বর ওয়ার্ডে আমিনুর রহমানের নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

​দলীয় মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সোবহান বলেন, অতীতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার রাস্তাঘাটসহ বহুমুখী উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। বিগত দিনে দলের দুঃসময়ে অসংখ্যা হামলা ও মামলার শিকার হওয়া সত্ত্বেও তিনি আদর্শচ্যুত হননি। নিজের আনুগত্যের সঠিক মূল্যায়ন করে তাকে মনোনীত করায় তিনি এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে এই আস্থার যথাযথ প্রতিদান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সাভারের পাথালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: স্বৈরাচারের রাজনীতি চিরতরে শেষ—ডা. সালাউদ্দিন বাবু

প্রকাশ : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬