ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাংলাদেশের আঞ্জুম শাহরিয়ার তাহসিন

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: আব্দুস সালাম
  • প্রকাশ : ০৫:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পাঠিত

বিশ্বের ৫৬টি দেশের ২৮০ জন প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন ১৭ বছর বয়সী বাংলাদেশী তরুণ আঞ্জুম শাহরিয়ার তাহসিন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘কিডসরাইটস (KidsRights) ফাউন্ডেশন’ সম্প্রতি এ সম্মাননার জন্য তাঁর নাম প্রকাশ করেছে। বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের সামাজিক অবদান, শিক্ষা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা এই সম্মাননাটি বহুলভাবে শিশু নোবেল নামে পরিচিত।

​আন্তর্জাতিক এ স্বীকৃতি পেয়ে আঞ্জুম শাহরিয়ার তাহসিন জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। নিজের প্রতিষ্ঠিত সামাজিক প্ল্যাটফর্ম ‘টিনএক্স’ (TeenX)-এর কথা উল্লেখ করে তিনি বলেন, এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং টিনএক্সের মাধ্যমে যুব নেতৃত্ব বিকাশ, প্রযুক্তিনির্ভর সামাজিক উদ্ভাবন, শিক্ষার প্রসার এবং তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার ধারাবাহিক প্রচেষ্টারই এক বৈশ্বিক অনুমোদন। এই পথচলায় পাশে থাকা বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​আঞ্জুম শাহরিয়ার তাহসিনের পৈতৃক নিবাস মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে। তিনি সাভার পৌরসভার শাহীভাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ মনজুরুল হকের পুত্র।

​মানিকগঞ্জের সন্তান তাহসিনের এই বিশ্বমানের অর্জনে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এ গৌরবময় স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের নেতৃত্ব ও অমিত সম্ভাবনার চিত্র শক্তিশালীভাবে তুলে ধরবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাংলাদেশের আঞ্জুম শাহরিয়ার তাহসিন

প্রকাশ : ০৫:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬