সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- প্রকাশ : ০৪:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৮ বার পাঠিত

সন্ত্রাসবিরোধী আইন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে আনোয়ার হোসেন খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনের আপন মামাতো ভাই।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন খান জ্যোতি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে যুক্ত।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










