দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন মাননীয় সংসদ সদস্য জনাব মনজুরুল ইসলাম মঞ্জু- এমপি।
- প্রকাশ : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৭ বার পাঠিত

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের নতুন মডেলের নবনির্মিত প্রধান ফটকের (মেইন গেট) শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন ফটকটির উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন— দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, সহ-সভাপতি লাইসুর রহমান লিপু এবং উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।
অনুষ্ঠানে কলেজের প্রভাষক মনোয়ার আহমেদ সিদ্দিকী ও নজরুল ইসলাম খান বুলুসহ সব শিক্ষক-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।









