ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০১:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পাঠিত

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় গভীর রাতে রহস্যজনক এক ঘটনার জেরে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওই এলাকার তিনটি বাড়ির প্রধান ফটক ও জানালায় কাফনের কাপড়, আতর, সাবান এবং গলাকাটা মুরগি ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এই চাঞ্চল্যকর ঘটনা জানাজানি হলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে গভীর উৎকণ্ঠা ও অজানা ভয় জেঁকে বসে। এর আগে বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটানো হয়।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে নিজ নিজ বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি দেখতে পান দুটি বাড়ির গৃহকর্তারা। এর আগে বুধবার রাতেই প্রতিবেশী মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখা গিয়েছিল।

​যাদের বাড়িতে এই রহস্যজনক ঘটনা ঘটানো হয়েছে, তারা হলেন—গত মাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া মো. মোসলেহ উদ্দিন এবং তাঁর দুই প্রতিবেশী মো. ওয়াহিদ ভূঁইয়া রিপন ও সেন্টু মিয়া। গভীর রাতে কেন এবং কারা এমন আতঙ্ক সৃষ্টিকারী কাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

প্রকাশ : ০১:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬