ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে মাদক ব্যবসার অভিযোগে দুই ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন, প্রধান অভিযুক্ত আটক

‎বিশেষ প্রতিনিধি: মোঃ সোহাগ রানা
  • প্রকাশ : ০৫:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পাঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় মাদক ব্যবসার অভিযোগে হাসিম উদ্দিন ও তার ভাই নবী হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুলাইদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী সঞ্চয় সুলতান এলাকায় মাদক, চুরি ও ছিনতাইয়ের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ ওঠে হাসিম উদ্দিন ও তার ভাই নবী হোসেনের বিরুদ্ধে।

গুরুতর আহত সঞ্চয় সুলতান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে মানববন্ধন শেষে স্থানীয় জনসাধারণ প্রধান অভিযুক্ত হাশিম উদ্দিনকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, “অভিযুক্ত হাসিম উদ্দিন ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে থাকা মামলাগুলো ও বর্তমান ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে সঞ্চয় সুলতানকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাশিম উদ্দিন ও নবী হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

শ্রীপুরে মাদক ব্যবসার অভিযোগে দুই ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন, প্রধান অভিযুক্ত আটক

প্রকাশ : ০৫:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬