পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন: আব্দুল কালামের বর্ণাঢ্য মিছিল ও নেতাকর্মীদের ঢল
- প্রকাশ : ০৫:৩৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পাঠিত

ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বেশ ঘটা করে উদ্যাপন করা হয়েছে। স্থানীয় বিএনপির আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও বড় ধরনের জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
দিনটির শুরুতে গোপিনাথপুর এলাকা থেকে একটি বিশাল মিছিল নিয়ে মূল সমাবেশে যোগ দেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল কালামের অনুসারীরা। এ সময় তাঁর সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মমতাজ দেওয়ান, বিল্লাল হোসেন, এডভোকেট সোহাগ, মো. কাদের এবং আব্দুল কুদ্দুস।

পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মইনউদ্দিন বিপ্লব, ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ গফুর মিয়া এবং সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিএনপির চার দশকের বেশি সময়ের সুদীর্ঘ পথচলার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, দেশ স্বাধীনের পর বাকশাল গঠনের মাধ্যমে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল তখনকার সরকার, যা জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। সেই দুঃসময় ও রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর হাত ধরেই দেশের গণতান্ত্রিক ধারা ও অর্থনৈতিক অগ্রগতির বুনিয়াদ রচিত হয়েছিল। বিএনপি সবসময় জনকল্যাণে রাজনীতি করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, ডিসেম্বরে তাঁর দেশে ফেরার গুঞ্জন যারা ছড়াচ্ছেন, তারা ভুল ভাবছেন। তাঁর রাজনৈতিক অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে এবং তিনি আর কখনো ফিরবেন না। ফিরলে দেশের ক্ষুব্ধ জনগণ তাঁকে কাঠগড়ায় দাঁড় করাবে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে আন্দোলন দমাতে শত শত মানুষের প্রাণহানির জন্য তাঁর বিচার দেশবাসীর দীর্ঘদিনের দাবি।
এদিন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থিতা চূড়ান্ত করেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সোবহান এবং মেম্বার পদে ২ নং ওয়ার্ডে আব্দুল কালাম ও ৩ নং ওয়ার্ডে আমিনুর রহমানের নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সোবহান জানান, অতীতে মেম্বার থাকাকালীন তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে কাঁচা রাস্তাঘাট পাকা করার কাজ করেছেন। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দল ত্যাগ না করে হামলা-মামলার মুখোমুখি হয়েও বিএনপির সাথেই ছিলেন। নিজের ওপর আস্থা রাখায় প্রধান অতিথি সালাউদ্দিন বাবুসহ দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করার মাধ্যমে তিনি এই আস্থার সঠিক মূল্যায়ন করতে চান


















