ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সাটুরিয়ায় নিরাপদ খাদ্য ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ১২:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৫২ বার পাঠিত

​মানিকগঞ্জের সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য ব্যবসা পরিচালনা এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সাটুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোছাঃ রৌশন আরা বেগমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাটুরিয়া বাজার কমিটির আহবায়ক আবুল বাশার সরকার এবং সাটুরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী।

​প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী নূর বক্স রতন উপস্থিত ছিলেন।

​প্রশিক্ষণে খাদ্যব্যবসা পরিচালনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ, খাদ্যদ্রব্যের মান বজায় রাখা, ভেজাল প্রতিরোধ এবং সঠিক বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও আইনি বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় খাদ্য ব্যবসায়ীরা অংশ নেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সাটুরিয়ায় নিরাপদ খাদ্য ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১২:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬