দৌলতপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক নান্নু
- প্রকাশ : ০৯:৫৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৪৯ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর মডেল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নান্নু মিয়া নির্বাচিত হয়েছেন।
নতুন এই নেতৃত্ব নির্বাচিত হওয়ায় দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণ, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নান্নু মিয়া উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, দৌলতপুর মডেল প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে সাংবাদিকতার অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।
পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য এবং সাধারণ মানুষের অধিকার ও এলাকার বিভিন্ন সমস্যা জোরালোভাবে তুলে ধরতে প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। পরিশেষে, দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

















