শোকের ছায়া নোয়াখালীতে: এমপি জয়নুল আবেদিন ফারুকের সহধর্মিনী আর নেই
- প্রকাশ : ১০:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৮ বার পাঠিত

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের ব্যুরো চীফ নোয়াখালী:
শুক্রবার ( ২০ ফেব্রুয়ারী ) রাত পৌনে ৯টায় নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রখ্যাত নেতা জয়নুল আবেদিন ফারুকের সহধর্মিনী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবরে নোয়াখালীসহ রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে চলছে শোকের মাতম। দীর্ঘদিন তিনি পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নোয়াখালীর সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা শোকবার্তা প্রদান করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সকলের নিকট মরহুমা কানিজ ফাতেমার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।


















