ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ ফিফার: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ৯৮ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক:

চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল ইরান। তবে ফিফা সেই আবেদন আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলতে হবে।

​মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, ফিফা তাদের অবস্থান পরিষ্কার করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। এর আগে ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম জানান, শেষ মুহূর্তে ম্যাচ স্থানান্তর করলে বিশাল লজিস্টিক জটিলতা তৈরি হতে পারে, যা আয়োজনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই যুক্তিতেই ফিফা কোনো পরিবর্তনে রাজি হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবুও রেশ এখনো কাটেনি। এই পরিস্থিতিতে ইরানের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে ইরান ফুটবল ফেডারেশন গভীর উদ্বেগ প্রকাশ করে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছিলেন যে, ইরানের জন্য এই বিশ্বকাপে অংশ নেওয়া নিরাপদ নাও হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ইরান ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সাফ জানিয়ে দিয়েছিলেন, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে দল পাঠাবে না।

​আসন্ন বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলছে, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে ১৫ ও ২১ জুন দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং ২৬ জুনের ম্যাচটি সিয়াটলে অনুষ্ঠিত হবে।

​ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ড্র অনুযায়ী সব ম্যাচ নির্ধারিত ভেন্যুতেই হবে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, ইরান দলটির সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ফিফা মনে করছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ ফিফার: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

প্রকাশ : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬