ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

দেশে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপ, ভেন্যু পার্টনার এবিজি স্পোর্টস সিটি

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশ : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পাঠিত

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এক নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। এই আন্তর্জাতিক আসরের ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এবিজি স্পোর্টস সিটি। টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ক্রীড়া কমপ্লেক্সের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

​ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্বের লড়াই শেষে আগামী ২০ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ; প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান এবং দ্বিতীয় ম্যাচে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা।

​আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজনের মূল দায়িত্বে রয়েছে বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অনুমোদিত সংস্থা ‘বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল’ (বিবিসিসি)। আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

​ঘরের মাঠে প্রথমবারের মতো আয়োজিত এশিয়া কাপকে স্মরণীয় করে রাখতে নিবিড় অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অন্যদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানও। আয়োজকদের মতে, কেবল ক্রিকেটীয় শ্রেষ্ঠত্ব অর্জনই নয়, বরং খেলাধুলার সর্বজনীন শক্তিকে কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি, বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই আসরের প্রধান লক্ষ্য।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দেশে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপ, ভেন্যু পার্টনার এবিজি স্পোর্টস সিটি

প্রকাশ : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬