ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি: আপ্লুত ব্রাজিলিয়ান সুপারস্টার

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৮ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক

​বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা নেইমার জুনিয়রের হাতে এবার পৌঁছে গেল লাল-সবুজের জার্সি। গত শুক্রবার (১৭ এপ্রিল) ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের অনুশীলন চলাকালে এক বিশেষ মুহূর্তে নেইমারের হাতে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের এই জার্সি তুলে দেওয়া হয়।

​সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে বাংলাদেশের পেশাদার ফটোসাংবাদিক শাহনূর রোমেন প্রিয় তারকার হাতে এই বিশেষ উপহারটি তুলে দেন। রোমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে প্রবাসী হিসেবে ক্রীড়া আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। তিনি জানান, অন্য এক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় বাংলাদেশ থেকে জার্সিটি বিশেষভাকে সংগ্রহ করা হয়েছিল।

​জার্সিটি হস্তান্তরের অভিজ্ঞতা জানিয়ে শাহনূর রোমেন বলেন, সান্তোসের মিডিয়া সেশনের সময় তিনি নেইমারের কাছে যান এবং বাংলাদেশের এই জার্সিটি উপহার হিসেবে দেন। উপহারটি গ্রহণ করে নেইমার বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাসিমুখে ছবি তোলেন।

​বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসের মাঠে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত আছেন এই তারকা ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের হাতে বাংলাদেশের জার্সি সংবলিত এই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে নেইমার ও ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। নেইমারের এই উপহার গ্রহণ সেই ভালোবাসারই এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন ভক্তরা।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি: আপ্লুত ব্রাজিলিয়ান সুপারস্টার

প্রকাশ : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬