ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়, গুইলেরমো হোয়োসের সফল অভিষেক

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৭ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক

​জাভিয়ের মাসচেরানোর পদত্যাগের পর ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গুইলেরমো হোয়োস। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ফ্লোরিডার দলটি। শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র‌্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। দলের এই গুরুত্বপূর্ণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

​ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন মেসি। এরপর ম্যাচের ৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন এই খুদে জাদুকর। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ডানপাশ দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন তিনি। এরপর দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিখুঁত শটে বল জালে জড়ান। এই জোড়া গোলের মাধ্যমে বর্তমান মৌসুমে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল সাত-এ। বর্তমানে তিনি এমএলএস-এর সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সাথে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

​এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করলেও দলটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মায়ামি। নতুন কোচের অধীনে দলের এমন আক্রমণাত্মক পারফরম্যান্স ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়, গুইলেরমো হোয়োসের সফল অভিষেক

প্রকাশ : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬