ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৮:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ৫২ বার পাঠিত

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

​পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান। তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে পরিচিত সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানেই ফ্যাসিবাদকে উসকে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তা স্বাধীন সংবাদপত্রের জন্য একটি বড় হুমকি।

​বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলেও সাংবাদিকদের ওপর এ ধরনের আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। ঘটনার পর দীর্ঘ সময় থানায় অপেক্ষা করার পরও আইনি সহায়তায় গাফিলতির অভিযোগ তুলে তারা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে দেশজুড়ে ‘কলম বিপ্লবের’ মাধ্যমে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

​বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ববি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু ওবায়দা, প্রেসক্লাবের সদস্য আবদুল কাদের জীবন এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায়।

​কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশ : ০৮:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬