ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ২২২ বার পাঠিত

সোহাগ রানা | বিশেষ প্রতিনিধি

কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক প্রাইভেটকার চালকের বিরুদ্ধে। অভিযুক্ত ফোরকান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে প্রায় পাঁচ মাস আগে ভাড়া নেন ফোরকান। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সেখানে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে চাকরির কথা বলে শ্যালক রসুলকে বাসায় নিয়ে আসেন তিনি।

অভিযোগ রয়েছে, গভীর রাতে স্ত্রী শারমিন, তিন শিশু কন্যা মারিয়া, ফারিয়া ও মীম এবং শ্যালক রসুলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যান ফোরকান।

শুক্রবার ভোরে ফোরকানের স্বজনরা মোবাইল ফোনে নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন বলেন, তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

প্রকাশ : ১০:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬