ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জিয়ানপুর নতুন বাজারে সংঘর্ষে সাবেক মেম্বার আব্দুর রহিমসহ ২ জন গুরুতর আহত, ঢাকায় স্থানান্তর

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১৮ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় পোল্ট্রি মুরগির দোকানের সামনে মারামারির ঘটনায় সাবেক মেম্বারসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

​আহতরা হলেন উত্তর আড়া  গ্রামের মৃত নব সিকদারের ছেলে মোঃ রাশেদ প্রধান এবং একই গ্রামের গোপাল শিকদারের ছেলে ও সাবেক মেম্বার আব্দুর রহিম।

​স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানপুর ইউনিয়নের নতুন বাজারে আমিনুরের পোল্ট্রি মুরগির দোকানের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদী বিলপাড়া গ্রামের মৃত আবুল শেখ (ওরফে মটর শেখ)-এর ছেলে মোহাম্মদ নুরুল ইসলামের সাথে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে রাশেদ প্রধান ও আব্দুর রহিম গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

​ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তারা ৩২ ও ৩৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

জিয়ানপুর নতুন বাজারে সংঘর্ষে সাবেক মেম্বার আব্দুর রহিমসহ ২ জন গুরুতর আহত, ঢাকায় স্থানান্তর

প্রকাশ : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬