দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের আস্থা আব্দুস সালাম
- প্রকাশ : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৩২ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির রাজনীতিতে সততা, বিনয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এক অনন্য নাম জনাব মোঃ আব্দুস সালাম। কঠিন সময়ে দলের হাল ধরে রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় অবস্থানের কারণে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি এখন এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত নাম।
বিগত আওয়ামী শাসনমালের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সর্বদাই সক্রিয় ভূমিকা পালন করেছেন আব্দুস সালাম। রাজনৈতিক দলনের শিকার হয়ে তাকে ২৭টিরও বেশি মিথ্যা ও সাজানো মামলার মুখোমুখি হতে হয়েছে, সহ্য করতে হয়েছে দীর্ঘদিনের কারানির্যাতন। এমনকি তৎকালীন প্রশাসন ও স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রাণনাশের হুমকি সত্ত্বেও তিনি আদর্শের জায়গা থেকে বিন্দুমাত্র পিছু হটেননি। শত প্রতিকূলতা জয় করে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সবসময় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
দলীয় রাজনীতিতে তার অবদানের ইতিহাস সুদীর্ঘ। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।
দৌলতপুরের রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে এখন আলোচনা তুঙ্গে। স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, দুঃসময়ের পরীক্ষা পেরিয়ে আসা এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। দৌলতপুর উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে জনাব মোঃ আব্দুস সালামকে সাধারণ সম্পাদক পদে দেখতে চান স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা।

















