ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হরিরামপুরে সীমানার বাইরে অবৈধ বালু উত্তোলন: নদীভাঙন রোধ ও বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৩:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৩৫ বার পাঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে ইজারাকৃত বালুমহলের নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, চরাঞ্চলে তীব্র নদীভাঙন রোধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

​গতকাল মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্রনেতাদের উদ্যোগে ও সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে এতে অংশ নেন হরিরামপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইজারাকৃত বালুমহলের নির্ধারিত চত সীমানা তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ করা হচ্ছে। ফলে পদ্মা নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে চরাঞ্চলে নদীভাঙন চরম আকার ধারণ করেছে। ইতোমধ্যেই বহু পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। হুমকির মুখে পড়েছে স্থানীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো।

​কর্মসূচিতে হরিরামপুরের আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান ও সহ-সভাপতি আকিবুল খানসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা বলেন, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে নদীভাঙনের কারণে পুরো চরাঞ্চল একসময় মানচিত্র থেকে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

​মানববন্ধন শেষে বক্তারা চরাঞ্চলবাসীর জানমাল ও পরিবেশ রক্ষায় অবিলম্বে প্রশাসনের কার্যকর ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

হরিরামপুরে সীমানার বাইরে অবৈধ বালু উত্তোলন: নদীভাঙন রোধ ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ০৩:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬