ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামনবমীতে গেরুয়া জোয়ার বাংলায়: শুভেন্দুর গলায় রাম রাজ্য ও মুসলিমদের বিনাশের ডাক

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৯৯ বার পাঠিত

​নিজস্ব প্রতিবেদক:

লোকসভা ভোটের আবহে এবার রামনবমীকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বাংলার একাধিক জেলা। একদিকে যখন রাজপথে মিছিল করে জনসংযোগ ও ভোট প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে নিউটাউন থেকে ইসলামপুর— পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। সব মিলিয়ে উৎসবের আবহেও বাংলার রাজনীতিতে এখন তুঙ্গে ধর্মীয় মেরুকরণের লড়াই।

​যদুবাবু বাজার থেকে হাজরা মোড় পর্যন্ত রামনবমীর এক বিশাল শোভাযাত্রায় অংশ নেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভা নির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মিছিলে পা মেলানোর পাশাপাশি অত্যন্ত সুকৌশলে জনসংযোগের কাজও সেরে নেন তিনি। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের সামনে রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সাধারণ মানুষের দরজায় পৌঁছে ভোট প্রার্থনা করেন তিনি।

​তবে এদিন তাঁর রাজনৈতিক অবস্থান ছিল অত্যন্ত আক্রমণাত্মক। মিছিল শেষে তিনি স্পষ্ট জানান:

আমাদের লক্ষ্য রাম রাজ্য প্রতিষ্ঠা করা। যেখানে হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ থাকবে। সুশাসন আর নারী সুরক্ষার পাশাপাশি হিন্দু ও সনাতন বিরোধীদের বিনাশ চাই।

​শুভেন্দুর মিছিলে ভিড় থাকলেও রাজ্যের অন্যান্য প্রান্তে ছবিটা ছিল বেশ অশান্ত। নিউটাউন হনুমান মন্দির থেকে দমদম পর্যন্ত আয়োজিত বিজেপির মিছিলে পুলিশ ব্যারিকেড দিলে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এক যুবকের হাতে অস্ত্র থাকাকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একই চিত্র দেখা গেছে ইসলামপুরেও, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল আটকে দিলে প্রতিবাদে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। হাওড়ার কাজিপাড়ায় অঞ্জনিপুত্র সেনার মিছিলে এবং ডেবরায় দিলীপ ঘোষের বাইক মিছিলেও ছিল চোখে পড়ার মতো উন্মাদনা।

​রাজপথ ছাড়িয়ে রামনবমীর ঢেউ আছড়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে উৎসব পালিত হয়। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর হয়ে ওঠে রণক্ষেত্র। সেখানে একদল পড়ুয়া পুজোর বিরোধিতা করে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন। “ক্ষুদিরামের মাটিতে নাথুরামের ঠাঁই নেই”— এই ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস, যা ছাত্র রাজনীতির আবহাওয়াকে আরও তপ্ত করে তুলেছে।

​ রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক আগে রামনবমীকে হাতিয়ার করে হিন্দু ভোটব্যাঙ্ক সংহত করতে মরিয়া বিজেপি। শুভেন্দু অধিকারীর ‘সনাতন বিরোধী বিনাশ’-এর ডাক সেই মেরুকরণের রাজনীতিকেই আরও স্পষ্ট করে দিল।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

রামনবমীতে গেরুয়া জোয়ার বাংলায়: শুভেন্দুর গলায় রাম রাজ্য ও মুসলিমদের বিনাশের ডাক

প্রকাশ : ১০:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬