ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইরানে হামলা আরও ১০ দিন পেছাল যুক্তরাষ্ট্র: আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১২:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৭৩ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ওয়াশিংটন ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য মার্কিন হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

​নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত ইরানের ওপর কোনো সামরিক পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেছেন, ইরান সরকারের পক্ষ থেকে করা বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই তিনি এই স্থগিতাদেশ দিয়েছেন।

​প্রেসিডেন্ট ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে বর্তমানে আলোচনা চলছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা অনুরোধের সত্যতা নিশ্চিত করা হয়নি।

​উল্লেখ্য, এর আগেও দুই দফায় ইরানের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর পরিকল্পিত হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা এবং কূটনৈতিক দরকষাকষির মধ্যে এই দফায় হামলা পিছিয়ে দেওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ইরানে হামলা আরও ১০ দিন পেছাল যুক্তরাষ্ট্র: আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশ : ১২:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬