ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০২:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৯২ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

​সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

​প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান হওয়ায় এ বাহিনীর সদস্যদের প্রতি তার বিশেষ দায়িত্ব ও মমত্ববোধ রয়েছে। সশস্ত্র বাহিনী গঠনের মূল উদ্দেশ্য সমুন্নত রেখে সবাই মিলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।

​এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এবারের কুচকাওয়াজে দেশপ্রেম, কঠোর শৃঙ্খলা এবং সামরিক সক্ষমতার যে অনন্য প্রদর্শনী হয়েছে, তাতে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিদায় নেওয়ার আগে তিনি তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ ছাড়া কুচকাওয়াজের প্যারেড কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ সামরিক বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ : ০২:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬