ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু: জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলাসহ পাঁচ ইস্যুতে উত্তপ্ত হওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৫:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ২১ বার পাঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার এই সংক্ষিপ্ত অধিবেশনটি প্রথম দিন থেকেই জ্বালানি ও বিদ্যুৎ সংকট, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন না সংস্কার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ পাঁচ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে।

​সাংবিধানিক নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। সে অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। এছাড়া আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশনটি সংক্ষিপ্ত রাখা হয়েছে। এবারের অধিবেশনে ৫ থেকে ৬টি বিল আসার কথা রয়েছে।

​অধিবেশনের প্রথম দিন থেকেই পয়েন্ট অব অর্ডারে সরকারের বিরুদ্ধে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। বিরোধী দলের নেতারা জানিয়েছেন, দেশজুড়ে লোডশেডিং, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরে সরকারের কাছে জবাবদিহি চাওয়া হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংশোধন বা সংস্কারের ইস্যু নিয়েও সংসদে কঠোর ভূমিকা পালন করবে বিরোধী শিবির।

​অন্যদিকে, বিরোধী দলের এই আক্রমণের বিপরীতে রক্ষণাত্মক অবস্থানে না থেকে আক্রমণাত্মক কৌশল নিয়েছে সরকারি দল। ট্রেজারি বেঞ্চের সদস্যরা বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ও মাঠের রাজনীতির ব্যর্থতাগুলোকে সংসদে তুলে ধরবেন বলে জানা গেছে। পাশাপাশি বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা এবং সরকারের মেগা প্রকল্পগুলোর অগ্রগতি ও সাফল্য সংসদে তুলে ধরা হবে।

​এদিকে গতকাল স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় জানিয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে উত্থাপনের জন্য ১টি সরকারি বিল এবং ৩টি অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ মোট ৩৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। বৈঠকে সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়, যার মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু: জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলাসহ পাঁচ ইস্যুতে উত্তপ্ত হওয়ার আভাস

প্রকাশ : ০৫:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬