ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইরান ও ইউক্রেন যুদ্ধের চড়া মাশুল দিচ্ছে বিশ্ব: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০১:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৭৫ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত এবং ইউরোপে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এই দ্বিমুখী যুদ্ধের প্রভাবে সারা বিশ্বকে চড়া মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। শনিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই আশঙ্কার কথা জানান।

​পোল্যান্ডের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এবং রাশিয়ার ইউক্রেন আগ্রাসন—এই সবকিছুর প্রভাবেই বিশ্ব অর্থনীতি আজ খাদের কিনারে। এই সংকটের প্রভাব কেবল জ্বালানি তেলের বাজার বা গ্যাস স্টেশনের মূল্যবৃদ্ধিতে সীমাবদ্ধ নেই, বরং এর সুদূরপ্রসারী প্রভাব প্রতিটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর পড়ছে।

​বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় পোল্যান্ড সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তার সরকার বেশ কিছু ‘কঠোর কিন্তু দায়িত্বশীল’ সিদ্ধান্ত গ্রহণ করছে। পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

​উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরু হয়। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নামও উঠে এসেছে।

​এর প্রতিক্রিয়ায় ইরানও বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই পাল্টা হামলায় কেবল ইসরায়েল নয়, বরং জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বিমান চলাচল ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

​আমি

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ইরান ও ইউক্রেন যুদ্ধের চড়া মাশুল দিচ্ছে বিশ্ব: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশ : ০১:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬