ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আগামী চার বছরে আসবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’: নারী প্রধানদের মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৭:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১২৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্যতম আকর্ষণ ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে এই কার্যক্রমকে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে’ রূপান্তর করা হবে, যা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

​রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম-এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব তথ্য জানান। বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনও উপস্থিত ছিলেন।

​মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও দ্রুত এর আওতা বাড়ানো হচ্ছে। এই কার্ডটি ইস্যু করা হচ্ছে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে, যা একজন নাগরিক হিসেবে তাদের জন্য একটি বিশেষ সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

​নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের তথ্য তুলে ধরে ডা. জাহিদ হোসেন আরও জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হয়েছে। এই কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

​সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং বর্তমান সরকারকে অভিনন্দন জানান। একইসঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রম টেকসই করতে এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দেয় বিশ্বব্যাংক।

​বৈঠকে অন্যদের মধ্যে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

আগামী চার বছরে আসবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’: নারী প্রধানদের মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি

প্রকাশ : ০৭:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬