ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিতে বাড়তে পারে সাপ্তাহিক ছুটি

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৯:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ১১৫ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি সরবরাহেও। নতুন করে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় বর্তমানে মজুদ করা জ্বালানি দিয়েই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর চিন্তা করছে সরকার।

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সাশ্রয়ী নানা পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি ছাড়াও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে দাপ্তরিক কাজ পরিচালনা এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার মতো বিকল্প বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে আলোচনা চলছে।

​ইতোমধ্যেই দেশের সকল সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয় নিয়ে নিজস্ব প্রস্তাবনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুনরায় আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

​এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তাদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। গত রবিবার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

​নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ অফিসে অবস্থান করতে হবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়া এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতিপূর্বে দেওয়া এমন নির্দেশনা পালনে শিথিলতা পরিলক্ষিত হওয়ায় নতুন করে এই কঠোর বার্তা দিল মন্ত্রণালয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিতে বাড়তে পারে সাপ্তাহিক ছুটি

প্রকাশ : ০৯:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬