ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গ্যালারিতে মুসলিমবিরোধী স্লোগান: কড়া প্রতিবাদ জানালেন স্প্যানিশ তারকা ইয়ামাল

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১০৬ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন ও মিসরের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মাঠের ফুটবল ছাপিয়ে এখন আলোচনায় গ্যালারির অপ্রীতিকর ঘটনা। ম্যাচের সময় দর্শকদের একাংশের পক্ষ থেকে ভেসে আসা মুসলিমবিরোধী স্লোগানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। এই ঘটনাকে অত্যন্ত অসম্মানজনক ও অসহনীয় বলে আখ্যা দিয়েছেন তিনি। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

​সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইয়ামাল নিজের অবস্থান ও ধর্মীয় পরিচয় তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, গ্যালারি থেকে নির্দিষ্ট ধর্মাবলম্বীদের লক্ষ্য করে যেসব কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছিল, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইয়ামালের মতে, এই ধরনের আচরণ সরাসরি বর্ণবাদ ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি স্পষ্ট করে বলেন যে, ফুটবল হচ্ছে উপভোগ ও নিজ দলকে সমর্থনের জায়গা, অন্য কারও বিশ্বাস বা পরিচয়কে উপহাস করার মাধ্যম নয়।

​১৮ বছর বয়সী এই তরুণ তুর্কি আরও উল্লেখ করেন, যদিও এসব স্লোগান প্রতিপক্ষকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবুও একজন মুসলিম হিসেবে এটি তাঁর কাছে অত্যন্ত অপমানজনক। অন্যের ধর্মকে ব্যবহার করে স্টেডিয়ামে বিদ্বেষ ছড়ানো সুস্থ ক্রীড়াশৈলীর পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

​বার্সেলোনায় জন্ম নেওয়া ইয়ামালের বাবা মরোক্কান এবং মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক। পৈত্রিক সূত্রে অন্য দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি স্পেনের জার্সিকেই বেছে নিয়েছেন। স্পেনের ইউরো ২০২৪ জয়ে অনন্য ভূমিকা রাখা এই ফুটবলার আগামী ২০২৬ বিশ্বকাপেও স্প্যানিশ দলের অন্যতম প্রধান শক্তি। এমন একজন প্রতিভাবান তারকার প্রতি গ্যালারির এই আচরণ ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেবে বলে ফুটবল প্রেমীরা আশা করছেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

গ্যালারিতে মুসলিমবিরোধী স্লোগান: কড়া প্রতিবাদ জানালেন স্প্যানিশ তারকা ইয়ামাল

প্রকাশ : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬