ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: স্মারক হিসেবে বিরল ছবি ও হোয়াইট হাউসের রেপ্লিকা উপহার

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৭৫ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

​সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

​বৈঠকের এক পর্যায়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর হাতে বিশেষ কিছু স্মারক ও উপহার তুলে দেন। উপহার হিসেবে তিনি দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি ক্ষুদ্র রেপ্লিকা হস্তান্তর করেন। ছবি দুটির মধ্যে একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের এবং অপরটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের উপস্থিতির মুহূর্ত ফ্রেমবন্দি রয়েছে।

​গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: স্মারক হিসেবে বিরল ছবি ও হোয়াইট হাউসের রেপ্লিকা উপহার

প্রকাশ : ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬