ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও আবু আব্দুল্লাহ এম ছালেহ

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১০৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক তথ্য প্রচার ও গণমাধ্যমে প্রদানের জন্য মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যেকোনো তথ্য প্রেস বা মিডিয়াসহ অন্য যেকোনো মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

​প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতেও মুখপাত্র হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সাল থেকে বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করা মাহদী আমিন নীতি নির্ধারণী পর্যায়ে বিশেষ অবদান রেখে আসছেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, যুব ও নারী ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

​অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) কয়েক দশক ধরে সাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন ও চ্যানেল আইসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিগত জোট সরকার আমলে তিনি কলকাতা উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীনও তিনি তার প্রেস সচিব হিসেবে নিবিড়ভাবে কাজ করেছেন।

​অভিজ্ঞ এই দুই ব্যক্তিত্বের মুখপাত্র হিসেবে নিয়োগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য প্রবাহকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও আবু আব্দুল্লাহ এম ছালেহ

প্রকাশ : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬