ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে, আতঙ্কে অতিরিক্ত সংগ্রহের প্রয়োজন নেই: জ্বালানি বিভাগ

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১০৭ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

​দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে এ তথ্য জানানো হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রোল রয়েছে। এই মজুত দিয়ে দেশের জ্বালানি চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব এবং বিশেষ করে অকটেন ও পেট্রোলের ক্ষেত্রে আগামী দুই মাসেও কোনো সংকটের আশঙ্কা নেই।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে বিশ্বের প্রায় ৮০-৮৫টি দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে সরকার ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখছে। বর্তমানে এই খাতে প্রতি মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। নিয়মিত আমদানি ও জাহাজ খালাস কার্যক্রম অব্যাহত থাকায় সরবরাহে কোনো ঘাটতি হওয়ার সুযোগ নেই বলে আশ্বস্ত করা হয়েছে।

দেশের কিছু স্থানে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের বিষয়ে জ্বালানি বিভাগ জানায়, এটি মূলত জনমনে আতঙ্ক ও অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতার কারণে হচ্ছে। তেলের কোনো বাস্তব সংকট নেই। এদিকে অবৈধ মজুত রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারসহ জড়িতদের জেল ও জরিমানা করা হচ্ছে।

জ্বালানি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সরকার ‘ফুয়েল পাস’ অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ঢাকার দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা দৈনিক বা মাসিক নির্দিষ্ট সীমার মধ্যে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী এই অ্যাপে নিবন্ধন করেছেন এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

​জ্বালানি বিভাগ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক পরিমাণে জ্বালানি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে, আতঙ্কে অতিরিক্ত সংগ্রহের প্রয়োজন নেই: জ্বালানি বিভাগ

প্রকাশ : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬