ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

হজ ব্যবস্থাপনায় গাফিলতি সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ৫৪ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত উল্লেখ করে এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এই সতর্কবার্তা দেন।

​ধর্মমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম হজ। ফলে অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার আরও সুশৃঙ্খল এবং মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের পরিবারের সদস্যের মতো আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে।

​সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর জন্য বিশেষ বার্তার পাশাপাশি উৎসাহের ঘোষণাও দেন মন্ত্রী। তিনি জানান, হজ ব্যবস্থাপনায় যেসব দপ্তর ও সংস্থা দৃষ্টান্তমূলক এবং ভালো সেবা প্রদান করবে, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে।

​সভায় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন হজ কার্যক্রমে হজযাত্রীদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

হজ ব্যবস্থাপনায় গাফিলতি সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

প্রকাশ : ০২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬